বুধবার ৪ নভেম্বর ২০২৬

কাল থেকে বিআরটিসির অগ্রিম টিকিট বিক্রি শুরু

143903968600111আগামীকাল বুধবার থেকে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন-বিআরটিসির সকল ডিপো থেকে ঈদের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। মঙ্গলবার সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে এক সংবাদ সম্মেলনে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ তথ্য জানান।

তিনি বলেন, ঈদে বিআরটিসির মোট ১০৪৩টি গাড়ি সারাদেশে চলবে। অতিরিক্তি ৫০২টি গাড়ি ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে যাবে এবং আরও ৬১টি গাড়ি রিজার্ভ থাকবে।
ওবায়দুল কাদের বলেন, ২২-২৮ সেপ্টেম্বর পর্যন্ত ৭ দিন এলেনবাড়িতে বিআরটিসির সদর দফতরে ২৪ ঘণ্টাব্যাপী নিয়ন্ত্রণ কক্ষ চালু থাকবে।

এদিকে ঈদ উপলক্ষে ঢাকায় আসা-যাওয়ার পথে যানবাহনের চাপ কমাতে ২টি বিকল্প সড়ক চালু হয়েছে। এর একটি হলো-হাতিরঝিল-রামপুরা-শেখের জায়গা-আমুলিয়া-ডেমরা-সুলতানা কামাল সেতু। অপরটি মিরপুর বাজার-ধৌউর-বিরুলিয়া-আশুলিয়া। ছোট ছোট যানবাহনের মালিকদের বিকল্প এ সড়ক দুটি ব্যবহারের অনুরোধ জানান হয়েছে।ওবায়দুল কাদের আরও জানান, ঈদকে কেন্দ্র করে আগামী ২২-৩০ সেপ্টেম্বর মোট ৯ দিন সিএনজি স্টেশনগুলো সার্বক্ষণিক খোলা থাকবে।

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

আরও পড়ুন