বুধবার ৪ নভেম্বর ২০২৬

ট্রাইবুনালের নতুন চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল

ICTমানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল দুই নিষ্ক্রিয় করে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়। একই সঙ্গে ট্রাইবুনাল এক পুনর্গঠন করে বিচারপতি আনোয়ারুল হককে নতুন চেয়ারম্যান নিযুক্ত করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। বিচারপতি আনোয়ারুল হক, বিচারপতি ইনায়েতুর রহিমের স্থলাভিষিক্ত হলেন।

আইন সচিব আবু সালেহ শেখ মোহাম্মদ জহিরুল হক সরকারের এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন। পরে ট্রাইব্যুনাল-দুই থেকে বিচারিক কার্যক্রম চলমান থাকা তিনটি মামলা ট্রাইব্যুনাল এক-এ হস্তান্তর করা হয়। আইন সচিব জানান, মামলা কম থাকায় দুই নম্বর ট্রাইব্যুনাল নিষ্ক্রিয় করে রাখা হচ্ছে, তবে বাতিল হচ্ছে না। এ পর্যন্ত দুই ট্রাইব্যুনাল মিলিয়ে একাত্তরের মুক্তিযুদ্ধ চলাকালে মানবতাবিরোধী অপরাধের মামলাগুলোর মধ্যে ২১টির রায় দিয়েছে।

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

আরও পড়ুন