বুধবার ৪ নভেম্বর ২০২৬

শুক্রবার গাবতলীতে বসছে কোরবানির পশুর হাট

গরুর হাটপবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে শুক্রবার থেকে রাজধানীর গাবতলীতে বসছে দেশের সবচেয়ে বড় পশুর হাট। হাটটিতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে কোরবানির পশু নিয়ে আসা হবে।

গাবতলীর ইজারাদার লুৎফুর রহমান জানান, পশুর হাটকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে। এবার পশুর হাটে প্রায় এক হাজার স্বেচ্ছাসেবক কর্মী কাজ করবেন। পশুর হাটের সার্বিক নিরাপত্তায় র‌্যাব ও পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা থাকবেন।

আরও পড়ুন