বুধবার ৪ নভেম্বর ২০২৬

আয়লানকে নিয়ে শার্লি এবদু’র কার্টুন: ব্যাপক প্রতিক্রিয়া

charlie-Hebdo_Final_Newsworldbdফারুক নওয়াজ, প্যারিস থেকে।

‘খ্রিস্টানরা হেলায় হেঁটে যায়। আর মুসলিম শিশু ডুবে যায়’। সমুদ্রে ডুবে মৃত সিরিয়ার উদ্বাস্তু শিশু আয়লান কুর্দিকে এভাবেই আঁকল ফরাসি ম্যাগাজিন শার্লি এবদোর কার্টুনিস্টরা। তার পরেই উঠল সমালোচনার ঝড়।

পাশাপাশি দুটি ছবি। একটিতে সমুদ্রের ওপর দিয়ে হেঁটে যাচ্ছেন জোব্বা পরা যিশু। তার পাশেই ডুবে যাচ্ছে শিশু। ছোট্ট জুতো পরা পা দুটো তখনও পানির ওপরে। আর একটিতে সমুদ্র সৈকতে মুখ গুঁজে পড়ে থাকা আয়লানের সেই ছবি। ওপরে লেখা — ‘লক্ষ্যের কাছাকাছি’। পাশে ম্যাকডোনাল্ডের বিজ্ঞাপন বোর্ডে লেখা— ‘এক জনের দামে দুটি শিশুর খাবার’।

একটি নিরীহ মৃত শিশুও ব্যঙ্গের বিষয় হতে পারে? শার্লি এবদোর বিরুদ্ধে সেই প্রশ্নই তুলল গোটা দুনিয়া। কেউ আবার বলছেন, আসলে উদ্বাস্তু নীতি নিয়ে ইউরোপকেই ধিক্কার জানাতে চেয়েছিল এই ম্যাগাজিন।

মহানবী (সা.) কে নিয়ে ব্যঙ্গ কার্টুনের দায়ে গত ৭ জানুয়ারী শার্লি হেবদুর কার্যালয়ে চরমপন্থী বন্দুকধারীদের হামলায় নিহত হয় ১২ জন। নিহতদের মধ্যে সাময়িকীটির প্রধান সম্পাদক স্টেফান শার্বোনিয়ার, তিনজন কার্টুনিস্ট এবং একজন পুলিশ রয়েছেন।

অবশ্য ওই ঘটনার পর মহানবী (সাঃ) কে নিয়ে ব্যঙ্গচিত্র অঙ্কনকারী ফরাসী রম্য ম্যাগাজিন শার্লি হেবদুর বিতর্কিত কার্টুনিস্ট রেনাল্ড লুজিয়ার গত মে মাসে পদত্যাগ করেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন লুজ। মানসিক অসহনীয় চাপ আর নিহত সহকর্মীদের শুন্যতা সবসময় তাকে তাড়িত করতো বলে জানান লুজ।

ইউরোপ ব্যুরো চিফ
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন