দিনাজপুরের হিলি সীমান্তে পশু মোটাতাজাকরণে ব্যবহৃত ৩৫ হাজার প্যারাকটিল ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি। তবে চোরাচালানে জড়িত কাউকে আটক করতে পারেনি তারা।
বিজিবির হিলি সিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার আবদুল জব্বার জানান, সকালে ফকির পাড়া গ্রামে অভিযান চালিয়ে ট্যাবলেটগুলো উদ্ধার করা হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা ওষুধ ভর্তি ব্যাগ ফেলে পালিয়ে যায় বলে জানিয়েছে বাহিনীটি। কোরবানির ঈদের আগে সীমান্ত দিয়ে পশু মোটাতাজা করতে নানা ওষুধ আনা হয়। এগুলো খাওয়ালে পশুর গায়ে পানি আসে, তাই তাদেরকে মোটা দেখায়। কিন্তু এসব পশুর মাংস খেলে মানুষের ক্ষতির আশঙ্কা থাকে।


