বার বছর বয়সী ফুটফুটে মেয়ে প্রমি। সে ক্লাস সিক্সে পড়ে। তার মা, লায়লা জামান, কিডনি রোগে আক্রান্ত। চিকিৎসকরা জানিয়েছেন তার দুটো কিডনিই নষ্ট। তাকে বাঁচানোর জন্য একমাত্র চিকিৎসা কিডিনি সংযোজন। কিন্তু প্রমি জানে না তার মাকে বাঁচানো সম্ভব হবে কিনা। মায়ের বুকে মুখ গুঁজে অভিমান-আব্দার করতে পারবে আর কত দিন, তাও জানে না প্রমি।
তাকে বাঁচানোর জন্য প্রয়োজন মাত্র ২০ লাখ টাকা। খুব বেশি টাকা নয় এটি। দেশে ১৬ কোটির মধ্যে মাত্র ১ লাখ মানুষ ২০ টাকা করে দিলে কিংবা ৪০ হাজার মানুষ ৫০ টাকা করে দিলে অথবা ২০ হাজার মানুষ ১০০ টাকা করে দিলে প্রমিকে আমরা ফেরত দিতে পারি মায়ের আদর। টাকাটা কি খুব বেশি? আর কেউ যদি ৫০০ বা ১০০০ টাকা বা আরও বেশি দেন তাহলে চিকিৎসা শুরু করা যায় যথাশীঘ্র। মায়ের জীবন মৃত্যুর এই সূক্ষ্ম সুতার ওপর দাঁড়িয়ে প্রমি এখন তাকিয়ে আছে স্রষ্টার দিকে আর আমাদের দিকে। আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র সহযোগিতাই পারে প্রমির মমতাময়ী মাকে তার কাছে ফিরিয়ে দিতে। সাহায্য পাঠাতে হবে প্রমির বাবার ব্যাংক অ্যাকাউন্টে অথবা বিকাশ নম্বরে।
ব্যাংক অ্যাকাউন্ট :
Md. Kamruzzaman Sohel
A/C No . 107.151.0056168
Dutch-Bangla Bank Limited
Kawanbazar Branch
অ্যাকাউন্ট কাওরানবাজার শাখায় হলেও বাংলাদেশের যেকোন শাখায় টাকা জমা দেওয়া যাবে। অথবা এটিএমের মাধ্যমে ফান্ড ট্রান্সফার করা যাবে। বিকাশ অ্যাকাউন্ট নাম্বার : ০১৯২৯-৩৪৫৪৩৭ (পার্সোনাল)


