বুধবার ৪ নভেম্বর ২০২৬

বিমানবন্দর থেকে নিজে গাড়ি চালিয়ে মাকে নিলেন তারেক

khaleda-in-londonস্বাস্থ্য পরীক্ষার জন্য লন্ডনে বুধবার ভোরে পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। লন্ডনের হিথরো বিমানবন্দরে নামার পর মাকে অভ্যর্থনা জানিয়ে তারেক রহমান নিজে গাড়ি চালিয়ে হোটেলে সোফিটেলে নিয়ে যান। আপাতত এই হোটেলে থাকবেন খালেদা।

বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে তারেকের সঙ্গে ছিলেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক, সাধারণ সম্পাদক কয়ছার আহমেদ।

বিএনপির কয়েকশ নেতাকর্মী বিমানবন্দরের বাইরে উপস্থিত ছিলেন সেখানে দলীয় চেয়ারপারসনকে স্বাগত জানাতে। অন্যদিকে বিক্ষোভ জানাতে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রবাসী নেতাকর্মীরা।

স্বাস্থ্য পরীক্ষার জন্য গেলেও এবার লন্ডনেই ছেলে, পূত্রবধূ ও নাতনিদের সঙ্গে ঈদুল আজহা উদযাপন করবেন খালেদা। ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী ও দুই মেয়েও থাইল্যান্ড থেকে লন্ডনে গেছেন।

লন্ডন বিএনপির কয়েকজন নেতা বলেন, সফরকালে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন খালেদা জিয়া, সভা করবেন দলের যুক্তরাজ্য শাখার নেতাদের সঙ্গে। ঈদের দিন কমিউনিটি নেতাদের সঙ্গেও শুভেচ্ছা বিনিময় করবেন তিনি।

খালেদা জিয়ার প্রেসসচিব মারুফ কামাল খান জানান, তার নেত্রীর চোখের চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য চিকিৎসকদের সঙ্গে সাক্ষাতের সময়ও ঠিক করা হয়েছে।

আরও পড়ুন