বুধবার ৪ নভেম্বর ২০২৬

লন্ডনে খালেদা কর্মসূচি করলে প্রতিবাদ করবে আওয়ামী লীগ

Khaleda-London-AL-Protest-eবিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া যেখানে কর্মসূচিতে যাবেন, সেখানে প্রতিবাদ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য আওয়ামী লীগ। যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ ফারুক বলেন, খালেদা জিয়া যেখানে সভা করবেন, সেখানেই প্রতিবাদ জানাব আমরা। বিশেষ করে ব্রিটিশ সরকারের কারও কাছে তিনি তদবির করলে।

খালেদা পৌঁছার সময় হিথরো বিমানবন্দরের বাইরে বিক্ষোভে নেতৃত্ব দেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ ছাড়াও ছিলেন সৈয়দ সাজিদুর রহমান ফারুক, আনোয়ার-উজ্জামান চৌধুরী, হাবিবুর রহমান হাবিব প্রমুখ।

আওয়ামী লীগ নেতারা বলে আসছেন, খালেদা জিয়ার ‘ষড়যন্ত্র’ করতেই লন্ডন যাচ্ছেন।

ঢাকা থেকে মঙ্গলবার রাতে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে যুক্তরাজ্যে রওনা হয়েছিলেন বিএনপি চেয়ারপারসন। দুবাইয়ে দুই ঘণ্টার যাত্রাবিরতির পর বুধবার সকালে লন্ডন পৌঁছান তিনি।

২০০৬ সালে ক্ষমতা হারানোর পর যুক্তরাজ্যে খালেদার এটি দ্বিতীয় সফর। ২০১১ সালে যুক্তরাষ্ট্র ঘুরে দেশে ফেরার পথে বড় ছেলে তারেককে দেখতে লন্ডনে গিয়েছিলেন তিনি।

আরও পড়ুন