বুধবার ৪ নভেম্বর ২০২৬

ঈদে রাজধানীবাসীর জন্য পুলিশে বিশেষ নিরাপত্তা

dmp comrnrdআসন্ন কোরবানি ঈদে জনগণের নিরাপত্তার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কমিশনার আছাদুজ্জামান মিয়া।

বৃহস্পতিবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে ঈদুল আজহার নিরাপত্তা বিষয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

ডিএমপি কমিশনার বলেন, এবারের ঈদ যাতে মানুষ স্বচ্ছন্দে এবং নির্বিঘ্নে করতে পারে সে জন্য পশুর হাট থেকে শুরু করে ঘরমুখো মানুষের নিরাপত্তাসহ ঈদের পরে পশুর চামড়া বিক্রি পর্যন্ত ডিএমপির পক্ষ থেকে নিরাপত্তার স্বার্থে সব ধরনের সহায়তা দেওয়া হবে।

কমিশনার আরো বলেন, চামড়া পাচার ঠেকাতে ১৩টি বহির্গমনে চেকপোস্ট থাকবে। এসব চেকপোস্ট দিয়ে চামড়া বাইরে যেতে পারবে না। কেবল আমিনবাজারে বাধা দেয়া হবে না। হেমায়েতপুরে হাট আছে, সেখানে চেকপোস্ট বসিয়ে চেক করা হবে। কোরবানির ঈদে মৌসুমি চামড়া ব্যবসায়ীরা সিন্ডিকেটের মাধ্যমে কম দামে চামড়া কেনে। অন্যদিকে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক থাকবে।

আছাদুজ্জামান বলেন, চকবাজার ও হাজারীবাগে চামড়া ব্যবসায়ীরা যাতে চাঁদাবাজি করতে না পারে, সেজন্য পুলিশের ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

আরও পড়ুন