বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ঈদুল আজহার শুভেচ্ছা কার্ড পাঠিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় নয়াপল্টনে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ শুভেচ্ছা কার্ড পৌঁছে দেওয়া হয়।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন জানান, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতির একদল প্রতিনিধি শুভেচ্ছা কার্ডটি নিয়ে যান। এসময় খালেদার পক্ষে তা গ্রহণ করেন বিএনপির দফতরের দায়িত্বপ্রাপ্ত আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন।


