ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির তৃতীয় দিনে কালোবাজারির অভিযোগে পাঁচজনকে আটক করেছে র্যাব। বৃহস্পতিবার সকালে কমলাপুর রেল স্টেশনের টিকিট কাউন্টারের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
র্যাব ৩-এর অপারেশন অফিসার ইয়াসিন আরাফাত আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে আটকদের নাম-পরিচয় জানাননি তিনি।
ইয়াসিন জানান, আটক পাঁচজনের কাছ থেকে ২৭টি টিকেট ও টিকেট বিক্রির দুই লাখ তিন হাজার টাকা পাওয়া গেছে। আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করে সাজা দেওয়া হবে।
আগের দিন সকালেও ১৭টি টিকিটসহ রেলের সাবেক এক কর্মচারীসহ তিন কালোবাজারিকে আটক করে রেলওয়ে পুলিশ। কমলাপুর রেল পুলিশের ওসি আব্দুল মজিদ বলেন, ক্লোজড সার্কিট ক্যামেরায় ধারণকৃত ভিডিও ফুটেজ দেখে কালোবাজারিদের ধরা হয়েছে।


