বুধবার ৪ নভেম্বর ২০২৬

‘ষড়যন্ত্রের জন্যই খালেদা লন্ডনে’

Hasanআওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বিএনপি নেত্রী নিছক অবকাশ যাপনের জন্য লন্ডনে যাননি। তিনি সেখানে গেছেন নতুন করে দেশবিরোধী ষড়যন্ত্র করার জন্য। তা না হলে এয়ারপোর্ট থেকে মা-ছেলে বাদে অন্য কেউ গাড়িতে উঠেনি? নিশ্চয় নতুন কোনো ষড়যন্ত্র করছেন বিধায় সাক্ষী রাখেননি, যোগ করেন তিনি।

রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে শুক্রবার আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তিনি এ সব কথা বলেন।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উদ্দেশে হাছান মাহমুদ বলেন, ‘ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। ষড়যন্ত্র করতে গিয়ে আপনি এখন বিএনপির পরিত্যক্ত নেত্রীতে পরিণত হয়েছেন। আপনার কথায় এখন সাধারণ মানুষ তো দূরের কথা বিএনপির নেতা কর্মীরাই সাড়া দেয় না।’

লন্ডনে বসে ষড়যন্ত্র না করে বিএনপিকে কলুষমুক্ত করতে খালেদা জিয়া ও তারেক রহমানকে দল থেকে সরে দাঁড়ানোর পরামর্শ দেন তিনি।

সংগঠনের সভাপতি আসাদুজ্জামান দুর্জয়ের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এ্যাডভোকেট সাহারা খাতুন, কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক এ্যাডভোকেট বলরাম পোদ্দার প্রমুখ।

আরও পড়ুন