পুকুরে দুই শিশুর মাছ ধরাকে কেন্দ্র করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। এসময় গুলিবিদ্ধ হয়েছেন আরো চারজন। শুক্রবার জয়পুরহাটের ভুটিয়াপাড়া সীমান্তের ২৭৬/৮ সাব পিলার সংলগ্ন এলাকার পশ্চিম রামকৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আহতদের দেখতে হাসপাতাল পরিদর্শন করেছেনজয়পুরহাটের জেলা প্রশাসক আব্দুর রহিম ও পুলিশ সুপার মোল্যা নজরুল ইসলাম।
স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোজাম্মেল হক জানান, পশ্চিম রামকৃষ্ণপুর গ্রামে সীমান্ত ঘেষা একটি পুকুরে দুই শিশুর মাছ ধরাকে কেন্দ্র বিএসএফ তাদেরকে ধাওয়া করে। এ সময় গ্রামবাসীরা প্রতিবাদ করলে বিএসএফ সদস্যরা সংঘবদ্ধ হয়ে ওই গ্রামে প্রবেশ করে হামলা চালায়। এতে পশ্চিম রামকৃষ্ণপুর গ্রামের পরিমল চন্দ্র, ফারুক, বিদুত্, নির্মলচন্দ্র, হাজরা বেগম ও সায়েম গুলিবিদ্ধ হন। তাদের মধ্যে সায়েমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়, পরে সেখানে তার মৃত্যু হয়।
খবরটি নিশ্চিত করেছেন জয়পুরহাট-৩ বিজিবি অধিনায়ক লে. কর্নেল আব্দুর রাজ্জাক তরফদার।


