কুমিল্লার মুরাদনগর থেকে অপহৃত এক কলেজছাত্রীকে চট্টগ্রাম থেকে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাতে নগরীর বায়েজিদ এলাকায় অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়। এসময় অপহরণকারী রাজিব মিয়াকে (১৮) গ্রেপ্তার করা হয়। রাজীব কুমিল্লার মুরাদ নগরের মনোহরাবাদ গ্রামের বাসিন্দা।
খবরটির সত্যতা নিশ্চিত করে মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের সহকারী পুলিশ কমিশনার এবিএম ফয়জুল ইসলাম জানান, গত ১২ আগস্ট শ্রীকাইল ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী জান্নাতুল ফেরদৌসী সৃজনী অপহৃত হন। ঘটনার পর সৃজনীর বাবা তাজুল ইসলাম মুরাদনগর থানায় অপহরণ মামলা দায়ের করেন।


