কোরবানি ঈদ উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১১ দিনের ছুটি দেওয়া হয়েছে। রোববার থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত রাবির সব ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে।
শনিবার রাবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রোববার থেকে সব ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকলেও বিশ্ববিদ্যালয়ের অফিসগুলো বন্ধ থাকবে আগামী মঙ্গলবার থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত। আর সব ছাত্রাবাস আগামী সোমবার থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকবে।
আবাসিক শিক্ষার্থীদের সোমবার দুপুর ১২টার মধ্যে তাদের হল ছেড়ে দিতে হবে। ৩০ সেপ্টেম্বর সকাল ৯টায় পুনরায় হলগুলো খোলা হবে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।


