টাঙ্গাইলে পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত তিন জনের লাশ আজ শনিবার পরিবারের কাছে হস্তান্তরের কথা রয়েছে। এদিকে, সংঘর্ষের ঘটনায় এখনও কালিহাতি উপজেলায় থমথমে অবস্থা বিরাজ করছে। গুলিবিদ্ধ হয়ে তিনজন নিহতের ঘটনায় এলাকাবাসীর মধ্যে শুধু ক্ষোভ নয়, পুরো সাতুটিয়া গ্রামের নেমে এসেছে শোকের ছায়া। লাশ নেয়ার জন্য অপেক্ষা করছেন নিহতের স্বজনরা। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় সর্তক অবস্থানে রয়েছে পুলিশ।
এদিকে, একই ঘটনায় গুলিবিদ্ধ অপর তিনজনের মধ্যে ২ জন টাঙ্গাইল মেডিকেলে এবং একজন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন আছেন। গত ১৫ সেপ্টেম্বর ছেলের সামনে মাকে ধর্ষণের ঘটনায় গতকাল বিকেলে ক্ষুব্ধ এলাকাবাসী বিক্ষোভ মিছিল করে।
এতে পুলিশ বাধা দিলে দু’পক্ষের সংঘর্ষে ৬ জন গুলিবিদ্ধ এবং আহত হন অর্ধশতাধিক।


