বুধবার ৪ নভেম্বর ২০২৬

ঢাকায় অস্ত্র ব্যবসায়ীসহ আটক ৫

arrestরাজধানীর শাহ আলী থানা এলাকা থেকে দুই ‘অস্ত্র ব্যবসায়ী’সহ প্রতারক চক্রের সদস্য সন্দেহে ৫ জনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাদের কাছ থেকে একটি পিস্তুল, একটি শার্টার গান, ১২ রাউন্ড কার্তুজ ও ভুয়া স্টাম্প জব্দ করা হয়েছে। পৃথক অভিযানে শুক্রবার রাতে তাদের আটক করা হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখার উপ-কমিশনার (ডিসি) মুনতাসিরুল ইসলাম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে শাহ আলী থানা এলাকায় অভিযান চালিয়ে দুই অস্ত্র ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

এছাড়া একই এলাকা থেকে ভুয়া স্টাম্প তৈরি চক্রের তিন সদস্যকেও আটক করে ডিবি। তাদের কাছ থেকে ১৮ লাখ টাকা মূল্যের ২০ হাজার স্টাম্প জব্দ করা হয়েছে।’

এ বিষয়ে বিস্তারিত জানাতে শনিবার বেলা সাড়ে ১১টায় ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে বলেও জানান তিনি।

আরও পড়ুন