বুধবার ৪ নভেম্বর ২০২৬

ঢাকায় যুবককে গুলি করে হত্যা

murderরাজধানীর কদমতলীর একটি বাসার ছাদে নিয়ে মো. সোহেল (২২) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার বিকেলে কদমতলীর ৬৭৪ নম্বর ঋিষিপাড়ার একটি বাসার দ্বিতীয় তলার ছাদে ঘটনাটি ঘটে।

কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী জানান, ওই যুবকের মাথায় গুলি ও গলায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে পুলিশ তা খতিয়ে দেখছে। প্রাথমিকভাবে এটুকু জানা গেছে বাসাটি যুবকের নয়। লাশ ময়নাতদন্তের জন্য স্যার স্যালিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে (মিডফোর্ড হাসপাতাল) নেওয়া হয়েছে।

আরও পড়ুন