বুধবার ৪ নভেম্বর ২০২৬

প্রেসিডেন্ট আসাদকে ক্ষমতা ছাড়তেই হবে: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

news_imgমার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতা ছাড়তেই হবে। তার ক্ষমতা ছাড়ার দিনক্ষণ আলোচনার মাধ্যমে ঠিক করা হবে।

ব্রিটেনের পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠকের পর কেরি এ কথা জানান।

ক্ষমতা ছাড়ার প্রকৃয়া নিয়ে আলোচনা করতে রাশিয়া ও ইরানকে আসাদের ওপর প্রভাব খাটানোর আহ্বান জানান তিনি। অবশ্য সিরিয়ায় ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের দমন করতে রাশিয়ার যুক্ত হওয়াকে স্বাগত জানান কেরি। দেশটি থেকে লাখ লাখ শরণার্থী ইউরোপসহ বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ার মুখে প্রেসিডেন্টের ক্ষমতা ছাড়ার প্রসঙ্গটি একরকম ধামাচাপা পড়ে গিয়েছিল। এখন আবার এ নিয়ে মুখ খুললেন বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্রের এই প্রভাবশালী মন্ত্রী। আল জাজিরা

আরও পড়ুন