বুধবার ৪ নভেম্বর ২০২৬

টালিগঞ্জে দেবের সাম্রাজ্য পতন: উঠছে আবির

DeVটালিগঞ্জ আর দেবের দখলে নেই। দেবকে গদিচ্যুত করে টালিগঞ্জের সিংহাসন দখল করেছেন আবির চট্টোপাধ্যায়। ‘বাদশাহি আংটি’, ‘ব্যোমকেশ ফিরে এল’ আর ‘এবার শবর’ পরপর blockbuster হওয়ায় আবির এই মুহূর্তে অবিসংবাদিত ভাবে টালিগঞ্জের এক নম্বর নায়ক। তার সদ্য মুক্তিপ্রাপ্ত ‘যমের রাজা দিল বর’ ছবির ব্যাবসাও ভাল।

আবির চট্টোপাধ্যায়কে নিয়ে টালিগঞ্জ এই মুহূর্তে বিরাট স্বপ্ন দেখে চলেছে। কোয়েল, রাইমা থেকে শুরু করে প্রথম সারির যেকোনো নায়িকা আবিরের সাথে কাজ করার জন্য পাগল। অরিন্দম শীলের ‘হর হর ব্যোমকেশ’ ছবিতে ব্যোমকেশের ভূমিকায় আবিরের প্রত্যাবর্তনের খবর টালিগঞ্জে হট কেকের মত বিক্রি হয়েছে। যদিও এই মুহূর্তে তার সামনে এক বিরাট চ্যালেঞ্জ যার নাম যিশু সেনগুপ্ত। ব্যোমকেশের চরিত্রে বরাবরই দর্শকের সেরা পছন্দ হয়ে এসেছেন আবির। ঋতুপর্ণ ঘোষের তূণীরে সুজয় ঘোষ বা দিবাকর বন্দ্যোপাধ্যায়ের তূণীরে সুশান্ত সিং রাজপুত – কেউই তার পাশে দাড়াতে পারেননি। কিন্তু এবার অঞ্জন দত্তর তূণীরে ব্যোমকেশের ভূমিকায় নামতে চলেছেন যিশু সেনগুপ্ত আর মনে হয়না এবারের প্রতিদ্বন্দ্বীকে খুব সহজে অবজ্ঞা করা সম্ভব হবে।

আবির চট্টোপাধ্যায়ের আসন্ন ছবি : রাজকাহিনী, হর হর ব্যোমকেশ, অ্যাবি সেন, কাটমুণ্ডু, মনচোরা, বাস্তুসাপ

আবির চট্টোপাধ্যায়ের ঠিক পরের আসনটাই রয়েছে শাশ্বত চট্টোপাধ্যায়ের দখলে যার ড্রয়ারে রয়েছে ‘এবার শবর’ ও ‘ব্যোমকেশ ফিরে এল’র বিপুল সাফল্য। তার সদ্য মুক্তিপ্রাপ্ত ‘নাটকের মত’ ছবির ব্যাবসাও খুব ভাল। ‘ব্যোমকেশ ফিরে এল’র সাফল্যে আবিরের পাশে শাশ্বতর কৃতিত্ব কোন অংশে কম নয়। কিন্তু ‘চার’, ‘বঙ্কুবাবু’, ‘বাড়ি তার বাংলা’, ‘ইচ্ছেমতীর গল্প’ এই সব ছবির box office ব্যর্থতার জন্য তাকে আবির চট্টোপাধ্যায়ের থেকে পিছিয়ে পরতে হয়।

শাশ্বত চট্টোপাধ্যায়ের আসন্ন ছবি : রাজকাহিনী, Black Coffee, কাটমুণ্ডু, মনচোরা, অঞ্জন দত্তর ব্যোমকেশ

চাঁদের পাহাড়ে যাওয়ার পর থেকেই ফ্লপের সাগরে ভেসে চলেছেন দেব। ‘বিন্দাস’, ‘বুনোহাঁস’ FLOP । ‘যোদ্ধা’ ও ‘হিরোগিরি’ একেবারে আকাশ বাতাস কাঁপিয়ে FLOP । তবু তার ‘দেব’ নামটির জন্য তিনি কোনমতে শাশ্বত চট্টোপাধ্যায়ের পিছনের আসনটিতে টিকে গেছেন। প্রযোজকরা আজও দেবকে নিয়ে ছবি করার কথা ভেবে চলেছেন।

দেবের আসন্ন ছবি : শুধু তোমারই জন্য, আরশিনগর, ধূমকেতু

দেবের পিছনেই রয়েছেন জিত। অভিনেতা হিসেবে জিত বরাবরই খারাপ। তাই চিত্রনাট্যধর্মী ছবিতে তাকে মানায় না। তার শেষ দুটি ছবি ‘বচ্চন’ আর ‘বেশ করেছি প্রেম করেছি’ হিট হওয়া সত্ত্বেও প্রযোজক পরিচালকদের চোখে তিনি আজও দেবের পিছনেই রয়ে গেছেন।

জিতের আসন্ন ছবি : নেই।

পরমব্রত চট্টোপাধ্যায়ের ‘চতুষ্কোণ’ গত বছর দারুন সাফল্যের মুখ দেখে। এর পরে ‘অপুর পাঁচালী’ ও এবছর ‘কাদম্বরী’ সাফল্যের মুখ দেখে। কিন্তু ‘Glamour’, ‘Highway’, ‘রোগা হওয়ার সহজ উপায়’, ‘ছায়ামানুষ’, ‘হারকিউলিস’, ‘অভিশপ্ত নাইটি’ এই সব ছবির ব্যর্থতার জন্য তাকে অনেক পিছিয়ে পরতে হয়। তার উপর ‘আসা যাওয়ার মাঝে’ ছবির পর থেকে ঋত্বিক চক্রবর্তীর ক্রমবর্ধমান প্রতাপ পরমব্রতর মাথাব্যথার কারন হয়ে দাঁড়িয়েছে।

পরমব্রত চট্টোপাধ্যায়ের আসন্ন ছবি : বাস্তুসাপ, সিনেমাওয়ালা, হেমন্ত

তরুন অভিনেতাদের ভিড়ে পিছিয়ে পরেছেন চিরঞ্জিত ও প্রসেনজিত।

‘Autograph’, ‘বাইশে শ্রাবন’, ‘মিশর রহস্য’র সাফল্যে “সৃজিত-প্রসেঞ্জিত জুটি মানেই হিট” নামক যে মিথটির জন্ম হয়েছিল তা ‘জাতিস্মর’ ছবির বাণিজ্যিক লোকসানে ভেঙে যায়। ‘জাতিস্মর’ দর্শককে প্রভাবিত করলেও লাভের টাকা তুলতে ব্যর্থ হয়।

সেই জায়গায় বাজিমাত করে বেরিয়ে যায় সৃজিত-চিরঞ্জিত জুটির ছবি ‘চতুষ্কোণ’। কিন্তু এরপরে চিরঞ্জিতও তার ‘চতুষ্কোণ’এর সাফল্য ধরে রাখতে পারলেননা। তার ‘মণিহারা’ বক্স অফিসে হারিয়ে যায়।

প্রসেনজিতেরও ‘হনুমান ডট কম’, ‘Force’, ‘লড়াই’ পরপর বক্স অফিসে ভরাডুবিতে যায়।

আরও পড়ুন