বুধবার ৪ নভেম্বর ২০২৬

ডিগ্রি পরীক্ষার ফল প্রকাশ সোমবার

national-universityজাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১৩ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স পরীক্ষার ফল সোমবার প্রকাশিত হবে। ওইদিন রাত ৮টায় ফলাফল প্রকাশ করা হবে জানিয়ে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে রবিবার দুপুরে গণমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের ১ হাজার ৬৮১টি কলেজের ৫ লাখ ৩২ হাজার ৭৯ জন পরীক্ষার্থী ৬৮৩টি কেন্দ্রে এ পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। গত ২০ জুন লিখিত পরীক্ষা শেষ হয়।

বিশ্ববিদ্যালয়ের সেশনজট কমিয়ে আনতে গৃহীত ‘ক্রাশ প্রোগ্রাম’ অনুযায়ী লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৩ মাসের মধ্যেই এ পরীক্ষার ফল প্রকাশ করা হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nu.edu.bd) পরীক্ষার্থীরা ফলাফল জানতে পারবেন। এ ছাড়া যে কোন মোবাইল থেকে nu deg Roll No লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠিয়ে ফলাফল জানা যাবে।

আরও পড়ুন