বুধবার ৪ নভেম্বর ২০২৬

মেডিকেলে ভর্তির ফল প্রকাশ, পাসের হার ৫৮ দশমিক ৪

medical_412_230মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। আজ  রোববার মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তর থেকে এই ফলাফল প্রকাশ করা হয়। এবার ভর্তিযোগ্য শিক্ষাথীর সংখ্যা ৪৮ হাজার ৪শ ৪৮জন। এদিকে, মেডিকেল ভর্তি পরীক্ষা বাতিলের দাবিতে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন ও বিক্ষোভ করছে, ভর্তিচ্ছুরা।

উত্তীর্ণদের মধ্যে সর্বোচ্চ নম্বর ৯৪ দশমিক ৭৫ আর সর্বনিম্ন নম্বর ৭৭ দশমিক ৪০। সরকারি মেডিকেল কলেজে আসনসংখ্যা তিন হাজার ১৬২ টি, সরকারি ডেন্টালে ৫৩২ টি, বেসরকারি মেডিকেল কলেজে ছয় হাজার ও বেসরকারি ডেন্টালে এক হাজার ৩৫৫ টি।

সকালে, জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুশিয়ারিও দেন, ভর্তিচ্ছুরা। একই দাবিতে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন করেছেন, শিক্ষার্থীরা। এছাড়া রাজশাহী, বরিশাল, বগুড়া ও খুলনাসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে, ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।

এবার এমবিবিএস ও বিডিএস কোর্সে ৮৭ হাজার ৭৮৪ জন ভর্তি পরীক্ষার্থী ছিলেন। ১১ হাজার ৯৯ জন দেশের সরকারি-বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজগুলোতে লেখাপড়ার সুযোগ পাবেন।

গত শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ২৩টি কেন্দ্রে এই সমন্বিত ভর্তি পরীক্ষা চলে। স্বাস্থ্য প্রতিমন্ত্রীর সংবাদ সম্মেলনের পর অধিদফতরের ওয়েবসাইটেও www.dghs.gov.bd ফলাফল প্রকাশ করা হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

নিউজওয়ার্ল্ডবিডি  ডটকম

আরও পড়ুন