বুধবার ৪ নভেম্বর ২০২৬

খালেদা জিয়াকে এরশাদের ঈদ শুভেচ্ছা

khaleda-ershadবিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে কার্ড পাঠিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

সোমবার প্রধানমন্ত্রীর বিশেষ দূত এইচ এম এরশাদের সহকারী একান্ত সচিব মঞ্জুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে খালেদা জিয়ার পক্ষে দলটির মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন ঈদের শুভেচ্ছা কার্ড গ্রহণ করেছেন।

এর আগে দুপুরে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এবং ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়াকে কার্ড পাঠিয়ে ঈদের শুভেচ্ছা জানান সাবেক এই প্রেসিডেট।

আরও পড়ুন