বুধবার ৪ নভেম্বর ২০২৬

বুকে ট্যাটু আঁকার শখ হয়েছে কিম কার্দাশিয়ানের

kim-kardashian_Newsworldbdহলিউড তারকা কিম কার্দাশিয়ানের নতুন শখ হয়েছে। শরীরে আরেকটি ট্যাটু আঁকাতে চান। কিম বলে কথা! যেখানে সেখানে ট্যাটু আঁকালে চলবে কেন? তাই বেছে নিয়েছেন স্তন। আর ট্যাটুটি ট্রিবিউট করবেন মেয়ে নর্থকে।

তবে এ ট্যাটু ‘কিপিং আপ উইথ দ্য কার্দাশিয়ানস’ তারকার আত্মীয়স্বজনকে ভয় পাইয়ে দিয়েছে। এমন পরিকল্পনায় সায় নেই তার মা ক্রিস জেনারের। তিনি আবার কিমের ম্যানেজারও।

ক্রিসের মতে, মেয়ের গর্জিয়াস স্তনে এ ধরনের ট্যাটু ভবিষ্যতে ক্যারিয়ারে বাজে প্রভাব ফেলবে। এ কারণে আগামী দিনের নগ্ন বা অর্ধনগ্ন যে কোনো ফটোশুটে ঝামেলা হতে পারে।

কিম বর্তমানে র‌্যাপার-ডিজাইনার কেনি ওয়েস্টের সঙ্গে সংসার করছেন। তারা দ্বিতীয় সন্তানের মা-বাবা হওয়ার অপেক্ষায় রয়েছেন।

বিজনেস অব সিনেমা অবলম্বনে।

আরও পড়ুন