বুধবার ৪ নভেম্বর ২০২৬

আজ মঙ্গলবারও বৃষ্টি হবে

Rain_মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আগামী কাল মঙ্গলবার দুপুর পর্যন্ত দেশের পাঁচটি বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। অতি ভারি বৃষ্টির কারণে চট্টগ্রাম ও সিলেট বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সোমবার আবহাওয়া অধিদপ্তরের এক সতর্কবাণীতে বলা হয়, বাংলাদেশের ওপর মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আজ সোমবার দুপুর ২টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে ঢাকা, বরিশাল, রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। অতি ভারি বর্ষণের কারণে চট্টগ্রাম ও সিলেট বিভাগের পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন