আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের নতুন ভাইস চেয়ারম্যান হয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আবদুল বাসেত মজুমদার।
মঙ্গলবার বিকেলে বার কাউন্সিলের চেয়ারম্যান অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের সভাপতিত্বে প্রথম বৈঠকে আবদুল বাসেত নির্বাচিত হন। এসময় উপস্থিত ছিলেন ব্যারিস্টার আমীর-উল ইসলাম।
বিষয়টি নিশ্চিত করেছেন কাউন্সিলের সচিব একেএম জুহুরুল আলম।
গত ২৬ আগস্ট এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ১৪টি পদের মধ্যে সরকার সমর্থকরা ১১টি এবং বাকি তিনটিতে বিএনপি সমর্থিত বিরোধী জোট জয়লাভ করে।


