বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

হাজীদের নিয়ে বিমানের ফিরতি ফ্লাইট ২৮ সেপ্টেম্বর

bimanচলতি মৌসুমের হজ পালন শেষে হাজীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নির্ধারিত ফিরতি ফ্লাইট ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হবে, চলবে ২৮ অক্টোবর পর্যন্ত।

মঙ্গলবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সহকারী ব্যবস্থাপক (জনসংযোগ) তাছমিন আকতারের পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে তথ্যটি জানানো হয়।

হজ অপারেশন-২০১৫ কার্যক্রমের আওতায় এবার ১১৯টি ডেডিকেটেড ও ৩৩টি নির্ধারিতসহ ১৫২টি ফ্লাইট চালিয়েছে বিমান। এসব ফ্লাইটে পবিত্র হজব্রত পালনের জন্য মোট ৫৪ হাজার ৮৪৫ জন হজযাত্রী সৌদি আরবে গিয়েছেন।

সবশেষ গত ১৭ সেপ্টেম্বর সকালে ২৭০যাত্রী নিয়ে জেদ্দার উদ্দেশে শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে বিমানের বিজি-৫০৯১ নম্বর ফ্লাইট।

এর আগে গত ১৬ আগস্ট থেকে হজ ফ্লাইট চালু করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

এ বছর বাংলাদেশ থেকে ১ লাখ ১ হাজার ৭৫৮ জন হজযাত্রী হজ করতে গেছেন। প্রেস বিজ্ঞপ্তিতে বিমান জানায়, চলতি হজ মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি হজযাত্রী পরিবহন করেছে বিমান।

আরও পড়ুন