প্রশাসনের তিন জ্যেষ্ঠ কর্মকর্তাকে সচিব পদমর্যাদায় উন্নীত করেছে সরকার। আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রথম প্রজ্ঞাপনে জানানো হয়, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের ভারপ্রাপ্ত সচিব বেগম কানিজ ফাতেমা এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. শাহ কামালকে সচিব পদমর্যাদায় উন্নীত করা হয়েছে।
আরেক প্রজ্ঞাপনে জানানো হয়, প্রাইভেটাইজেশন বোর্ডের ভারপ্রাপ্ত সদস্য পরীক্ষিৎ দত্ত চৌধুরীকে সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে।


