বুধবার ৪ নভেম্বর ২০২৬

ঈদের আগেরদিনও সড়কে নিহত ৩: বগুড়ায় দুই বাস মুখোমুখি

accidentবগুড়া জেলার মোকামতলায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত আরও ১০ জন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে প্রাথমিকভাবে জাহিদুর রহমান (৪২) নামে এক জনের পরিচয় পাওয়া গেছে।

মোকামতলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক জানান, ঢাকা থেকে রংপুরগামী ও রংপুর থেকে ঢাকাগামী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিন জন নিহত হয়েছেন। এ ছাড়া অন্তত ১০ জন আহত হয়েছেন।

তিনি জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ারসার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারতৎপরতা চালাচ্ছেন।

 

আরও পড়ুন