বুধবার ৪ নভেম্বর ২০২৬

শাহরুখ খানের ছেলে ও অমিতাভ বচ্চনের নাতনির প্রেম!

Shahrukh-sonবলিউড বাদশা শাহরুখ খানের পুত্র আরিয়ান খান এবং অমিতাভ বচ্চনের নাতনি নভ্যা নভেলি নন্দা। অমিতাভ বচ্চন এবং শাহরুখ খান ভবিষ্যতে কি আত্মীয়তার বন্ধনে বাঁধা পড়বেন?কারণ এই দুইজনের ‘স্টার কিড’এর মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছে বলে যৌক্তিক কিছু রটনার কথা জানা যাচ্ছে।

বলিউডে এ গু়ঞ্জন নতুন নয়। তবে সে জল্পনাকেই আরও উস্কে দিল বুধবার সোশ্যাল সাইটে শেয়ার করা দু’জনের একটি সেলফি। যেটি প্রথম শেয়ার করেন শাহরুখ-পুত্র আরিয়ান। তার কিছুক্ষণের মধ্যেই নিজের ইন্সটাগ্রামে তা শেয়ার করেন নভ্যাও। কিছুক্ষণের মধ্যেই ছবিটি ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।

আরিয়ান এবং অমিতাভের মেয়ে শ্বেতা নন্দার মেয়ে নভ্যা ছোটবেলার বন্ধু। একটা সময়ের পর বন্ধুত্বের সম্পর্ক প্রেমের তো হতেই পারে। কেরিয়ার গড়তে দু’জনেই এখন লন্ডন পাড়ি দিয়েছেন। এমনকী বিদেশে তাঁরা একই কলেজে পড়েন। তাই সাগরপাড়ে পৌঁছেও বন্ধুত্বে এতটুকু আঁচ পড়েনি। সব মিলিয়ে তাঁদের প্রেমের জল্পনাকেই আরও একবার উস্কে দিন সদ্য তোলা সেলফি।

আরও পড়ুন