ঢাকার বাসাবোতে তানিয়া আক্তার (২৪) নামে এক নারী আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে সবুজবাগ থানা-পুলিশ। পুলিশ তানিয়াকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজে নিলে সেখানেই তাঁর মৃত্যু হয়।
সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাজিরুর রহমান বলেন, তানিয়া নামের ওই নারী আজ শুক্রবার সকাল সোয়া ১১টায় বাসাবোতে তাঁর মায়ের বাসায় গলায় ফাঁস দিয়েছেন—এমন খবর পেয়ে তাঁরা সেখানে যান। তাঁকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। তবে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
লাশ এখন ঢাকা মেডিকেল কলেজের মর্গে আছে বলে জানান ওসি। ওসি আরও জানান, প্রাথমিকভাবে তাঁরা জেনেছেন, তানিয়ার সঙ্গে স্বামীর তাঁর যোগাযোগ ছিল না। তিনি বাসাবোতে মায়ের বাড়িতে থাকতেন।


