বুধবার ৪ নভেম্বর ২০২৬

চাঁদাবাজি: ছাত্রলীগের ৬ নেতা আটক

চট্টগ্রামের সীতাকুন্ডে বিএম কন্টেইনার টার্মিনালে চাঁদা দাবি করে ৫ ঘণ্টা অবরোধ করে রাখার ঘটনায় ছয়জনকে আটক করেছে পুলিশ। তারা সবাই আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মী।

সীতাকুন্ডে বিভিন্ন এলাকায় শুক্রবার থেকে শনিবার বিকেলে পর্যন্ত চলা পৃথক পৃথক অভিযানে তাদের আটক করা হয়।

আটকরা হলো, সোনাইছড়ি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নাজিম উদ্দিন (২৯), ইউনিয়ন ছাত্রলীগ সাবেক সাধারণ সম্পাদক ছাত্রলীগ রাশেদ মিয়া (৩২), ২ নম্বর ফকিরহাট ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি মেহেদী হাসান রুবেল (২৯), যুবলীগ নেতা মোহাম্মদ সাহেদ (২৭), ইউনিয়ন ছাত্রলীগ নেতা মাসুদ রানা (২৩) ও মো. আবুল প্রকাশ আমির (২৭)।

প্রসঙ্গত: গত ১৮ সেপ্টেম্বর উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের কাশেম জুট মিলস এলাকায় বিএম কন্টেইনার টার্মিনালে ঠিকাদারী কাজ না দেওয়ায় চাঁদা দাবি করে নেতাকর্মী। এ সময় প্রতিষ্ঠানটির গেইটে অবস্থান নিয়ে সকাল থেকে দুপুর পর্যন্ত অবরুদ্ধ করে রাখে তারা। এতে করে ঐ সময়ে কোনো শ্রমিক ও কন্টেইনারবাহি গাড়ি প্রতিষ্ঠানে ঢুকতে বা বের হতে দেয়নি।

সীতাকুন্ড মডেল সার্কেল পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম বলেন, স্থানীয় ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা কনটেইনার ডিপোতে ঠিকাদারির কাজ চেয়েছিল কিন্তু কাজ না পেয়ে তারা কয়েক ঘণ্টা অবরোধ করে রাখে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকায় তাদেরকে আটক করা হয়েছে।

বিএম কন্টেইনার ডিপোর নির্বাহী পরিচালক ব্রিগেডিয়ার (অব.) জিয়াউল হায়দার বলেন, মূলত ঈদের আগে চাঁদার দাবিতে কন্টেইনার টার্মিনালটি অবরোধ করে রাখে স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। এ সময় কনটেইনারবাহী কোনো গাড়ি ও শ্রমিক ঢুকতে না দেওয়ায় ডিপোটিতে কন্টেইনারে পণ্যবোঝাই ও খালাস কার্যক্রম বন্ধ থাকে।

আরও পড়ুন