বুধবার ৪ নভেম্বর ২০২৬

গুলশানের কূটনৈতিক এলাকায় দুর্বৃত্তের গুলিতে আমেরিকান খুন

US-Citizen-Killedঢাকার গুলশানে কূটনৈতিক এলাকায় দুর্বৃত্তদের গুলিতে অ্যাভেয়া সিসেরো (৫০) নামে যুক্তরাষ্ট্রের এক নাগরিক নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় গুলিবিদ্ধ হওয়ার পর ইউনাইটেড হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

ডিএমপির গুলশান জোনের এডিসি মো. আহাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

রাজধানীর গুলশান-২ এ সোমবার সন্ধ্যায় জগিং করার সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গুলশানের ৯০ নম্বর সড়কে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। এরপর তাকে উদ্ধার করে ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন বলে জানান গুলশান থানার ওসি সিরাজুল ইসলাম।

তিনি জানান, নিহত ব্যক্তির কাছে গুলশানের আমেরিকান ইন্টারন্যাশনাল স্কুলের একটি পরিচয়পত্র পাওয়া গেছে।

ঘটনার পর পুলিশের শীর্ষ কর্মকর্তাসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা সেখানে ছুটে যান। পুরো এলাকা ঘিরে রেখেছে আইন-শৃঙ্খলা বাহিনী।

আরও পড়ুন