বুধবার ৪ নভেম্বর ২০২৬

প্রধানমন্ত্রী জাতিসংঘ দপ্তরে, বাইরে বিএনপির বিক্ষোভ

PM-BNP-Protest-2প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন জাতিসংঘ সদর দপ্তরে কর্মসূচিতে, তখন বাইরে বিক্ষোভ করেছেন যুক্তরাষ্ট্র বিএনপির নেতা-কর্মীরা।

রোববার জাতিসংঘ সদর দপ্তরে ২০১৫ পরবর্তী টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বিষয়ক শীর্ষ সম্মেলনে বক্তব্য রাখেন শেখ হাসিনা। লিঙ্গ সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে এক বৈঠকেও যোগ দেন তিনি।

প্রধানমন্ত্রী ওই সব কর্মসূচিতে যোগ দিতে জাতি সংঘ সদর দপ্তরে ঢোকার পর প্রবাসী বিএনপি নেতা-কর্মীরা বিভিন্ন ব্যানার-ফেস্টুন নিয়ে বাইরে অবস্থান নেন।

ঘণ্টাব্যাপী বিক্ষোভে তারা আওয়ামী লীগ ও শেখ হাসিনার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। তাদের হাতে ধরা ব্যানারে লেখা ছিল- ‘বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করুন’, ‘শেখ হাসিনাকে না বলুন’ ইত্যাদি।
কর্মসূচিতে নেতৃত্ব দেন যুক্তরাষ্ট্র বিএনপির নেতা আব্দুল লতিফ সম্রাট, দেলোয়ার হোসেন, মোস্তফা কামাল পাশা বাবুল প্রমুখ।

রোববার একটি হোটেলে প্রধানমন্ত্রীকে প্রবাসীদের সংবর্ধনা দেওয়ার কর্মসূচি রয়েছে। ওই হোটেলের বাইরেও বিক্ষোভের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বিএনপি নেতারা।

গত বৃহস্পতিবার নিউ ইয়র্ক পৌঁছানোর পর জেএফকে বিমানবন্দরের বাইরে যুক্তরাষ্ট্র বিএনপি ও সহযোগী সংগঠনের কয়েকশ কর্মী-সমর্থককে বিক্ষোভ দেখিয়েছিল।

আরও পড়ুন