বুধবার ৪ নভেম্বর ২০২৬

অস্ট্রেলিয়া ক্রিকেট দল আর বাংলাদেশে আসছে না

australian-cricket-teamজঙ্গি হামলার সতর্কতা পেয়ে সফর স্থগিত এবং তাদের নিরাপত্তা দল ঢাকায় থাকা অবস্থাতেই বিদেশি নাগরিক খুন হওয়ার প্রেক্ষাপটে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বাংলাদেশ সফর একেবারে হচ্ছে না। যদিও বাংলাদেশের সব পক্ষ থেকেই বরাবরেই মতোই অস্ট্রেলিয়ার নিরাপত্তা দলকে বলা হয়েছে- ‘বাংলাদেশ খুবই নিরাপদ। এখানে কোনো জঙ্গি ফঙ্গি নেই। আপনারা হুদাই টেনশন করছ্নে।’

যাই হোক, অস্ট্রেলীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফর এখন অনেকটাই অনিশ্চিত। যদিও ব্যাপারে অবশ্য এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণে আসা অস্ট্রেলিয়ার অগ্রবর্তী দলটির নিরাপত্তার ব্যাপারে মনোভাব খুব একটা ইতিবাচক নয় বলেই জানিয়েছে এবিসি অনলাইন।

ক্রিকেট অস্ট্রেলিয়ার নিরাপত্তা প্রধান শন ক্যারলের নেতৃত্বাধীন এই পর্যবেক্ষক দলে ছিলেন অস্ট্রেলীয় ক্রিকেট দলের টিম ম্যানেজার গ্যাভিন ডোভি, নিরাপত্তা কর্মকর্তা ফ্রাঙ্ক ডিমাসি। এঁদের পাঠানো প্রতিবেদনে অস্ট্রেলীয় স্বার্থে জঙ্গি গোষ্ঠীর সন্ত্রাসী হামলার আশঙ্কা করা হয়েছে।

এবিসি জানিয়েছে, গতকালই যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য বাংলাদেশ ভ্রমণে তাদের নিজ নাগরিকদের সতর্ক করে দেওয়ার পর অস্ট্রেলীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফর আরও বড় ধরনের অনিশ্চয়তার মধ্যে পড়েছে।

আসন্ন টেস্ট সিরিজকে সামনে রেখে সোমবারই প্রথম টেস্টের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ। তবে এই টেস্ট দল যে আর মাঠে নামতে পারবে না- এটা মোটামুটি নিশ্চিত।

আরও পড়ুন