বুধবার ৪ নভেম্বর ২০২৬

মদপানে রংপুরে মৃত ৪: বিক্রেতার বাড়িতে হামলা

Cholai_রংপুর শহরের মাহীগঞ্জের বিহারিপাড়ায় চোলাই মদপানে চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মঙ্গলবার সকালে তাঁদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। রংপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জিলানী স্থানীয় লোকজন ও চিকিৎসকদের বরাত দিয়ে চারজনের মৃত্যুর খবরটি জানান।

মৃতরা হলেন- নগরীর চাঁদহাটের বিহারী পাড়ার শুক্কুর আলীর ছেলে আব্দুল গফুর (৩০), একই এলাকার শফীউদ্দিনের ছেলে মো. নাসিম (৪০), তার ছোটভাই মনু মিয়া (৩৫) ও বীরভদ্র বালাটারি এলাকার আব্দুল লতিফের ছেলে আজমল (৪০)।

এদিকে, চারজনের মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে মদ বিক্রেতার বাড়িতে ভাংচুর চালায় বিক্ষুব্ধ এলাকাবাসী। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জিলানী চারজনের মৃত্যু এবং ভাংচুরের সত্যতা নিশ্চিত করে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে পুলিশ। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরও পড়ুন