বুধবার ৪ নভেম্বর ২০২৬

ডিমওয়ালা মা ইলিশ ধরার দায়ে ৩১ জেলের জেল

mobile courtচাঁদপুর সদর উপজেলা থেকে হাইমচর উপজেলার চরভৈরবী এলাকায় পদ্মা-মেঘনা নদীতে ডিমওয়ালা মা ইলিশ ধরার দায়ে ৩১ জেলেকে এক বছর করে কারাদণ্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার বিকেল ৩টায় ও ৫টায় চাঁদপুর নৌ পুলিশ ফাঁড়িতে দুটি পৃথক ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ দণ্ডাদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট কামাল মো. রাশেদ ও সাইফুল ইসলাম ভূঁইয়া।

দণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন- চাঁদপুর সদর উপজেলার দ্বীন ইসলাম, খলিল হোসেন, মাইনুদ্দিন, আজিজুল হক, মোরশেদ হাজী, মাহবুবুল আলম, শহীদ, মো. জাকির, মো. জামাল, শাজজালাল, তাজুল ইসলাম, রাসেল, নাজমুল, সৈয়দ আলী, জাসিম, মোহাম্মদ হোসাইন, আল-আমিন-(১), মো. রফিক, নুর ইসলাম, আল-আমিন (২), রফিকুল ইসলাম, লগগী মারার চর এলাকার নবীন (১), শরীয়তপুর জেলার সখিপুর থানার মনা বেপারী, ওয়াজকুরুনী, ছাত্তার মাল, মানিক প্রধানিয়া, নাজিম উদ্দিন, কবির হোসেন, মো. গনি, শাহ আলম ও আবুল কালাম (২)।

বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর নৌ-পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার বিএম নুরুজ্জামান। জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেট কামাল মো. রাশেদ ও সাইফুল ইসলাম ভূঁইয়ার নেতৃত্বে নৌ-পুলিশ পৃথক দুটি অভিযান চালিয়ে এসব জেলেদের আটক করে। পরে দণ্ডপ্রাপ্ত জেলেদের কারাগারে পাঠানো হয়েছে।

মা ইলিশ রক্ষায় আমাদের নিয়মিত অভিযান চলছে। আগামী ৯ অক্টোবর পর্যন্ত দিনে ও রাতে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান নুরুজ্জামান।

আরও পড়ুন