বুধবার ৪ নভেম্বর ২০২৬

কোন রহস্যে অস্ট্রেলিয়া দল আসবে না, প্রশ্ন সেতুমন্ত্রীর

tsc_BG_106561414কোন রহস্যে অস্ট্রেলিয়া ক্রিকেট দল নিরাপত্তার অজুহাত দেখিয়ে বাংলাদেশে আসবে না- এমন প্রশ্ন সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের। বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রীয় অডিটোরিয়ামে (টিএসসি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৬৯তম জন্মবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় মন্ত্রী এমন প্রশ্ন তুলেন।

ছাত্রলীগের আয়োজনে সভায় ওবায়দুল কাদের আরও বলেন, বাংলাদেশের জনগণ ক্রিকেট নিয়ে রাজনীতি করে না। ক্রিকেট প্রেমীদের নিয়ে কেউ রাজনীতি করবেও না।

মন্ত্রী আশঙ্কা প্রকাশ করে বলেন, ৯০’র দশকে টেস্ট ক্রিকেট নিয়ে দেশে-বিদেশে ষড়যন্ত্র চলছিলো। বাংলাদেশে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের সফর নিয়ে কি তারই ধারাবাহিকতা? ঢাকায় বিদেশি নাগরিক হত্যার পর যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডা বাংলাদেশে অবস্থানরত তাদের নাগরিকদের সাবধানে চলাচল করতে বলেছে এটা বড় রহস্য।

তিনি বলেন, অপশক্তি শুধু দেশে নয় বিদেশেও রয়েছে। তারা আমাদের ভবিষ্যৎকে হত্যা করতে চায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্জন যাদের বুকে জ্বালা ধরিয়েছে তারাই দেশে-বিদেশে অশুভ ত‍ৎপরতা চালাচ্ছে। কাদের ক্ষমতাসীন আওয়ামী লীগের দায়িত্বে থাকা সকল নেতাদের সাবধানে বক্তব্য রাখার পরামর্শ দেন।

সেতুমন্ত্রী বলেন, দেশের বর্তমান পরিস্থিতি পার করা কঠিন হয়ে পড়েছে। তাই সবাইকে বলবো ঠাণ্ডা মাথায় দায়িত্ব পালন করুন। সবাই দায়িত্বজ্ঞানহীন কথা বলা থেকে বিরত থাকুন।

আরও পড়ুন