বুধবার ৪ নভেম্বর ২০২৬

গাজীপুরে বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ২

গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় বাস-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) বাহারুল আলম জানান, ভোরে সিটি করপোরেশনের ভোগড়া বাইপাস এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাস-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই পথচারী চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

সংবাদদাতা

নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

আরও পড়ুন