পারিবারিক কলহের জের ধরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নিলুফা বেগমকে (৪৫) লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করেছে তার দুই ভাতিজা। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে উপজেলার কুড়িঘর গ্রামে।
পুলিশ ও এলাকাবাসীরা জানায়, পারিবারিক কলহের জের ধরে সকালে উপজেলার কুড়িঘর গ্রামের কাশেম মিয়ার ছেলে আকতার ও সান্টু মিয়া মিলে তাদের চাচা কদর আলীর স্ত্রী নিলুফা বেগমকে লাঠি দিয়ে বেধড়ক পেটালে ঘটনাস্থলেই তিনি মারা যান।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহম্মেদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনার পর থেকে আক্তার ও সান্টু পলাতক রয়েছে। জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।


