বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

নিউইয়র্ক থেকে লন্ডনের পথে প্রধানমন্ত্রী

sheikh-hasinaজাতিসংঘের ৭০তম সাধারণ পরিষদের অধিবেশনে অংশগ্রহণ শেষে নিউইয়র্ক ছেড়ে লন্ডনের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিউইয়র্কের জেএফকে বিমানবন্দর থেকে ব্রিটিশ এয়ারওয়েজের একটি ফ্লাইটে বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল সোয়া ৮টায় লন্ডনের উদ্দেশ্যে রওয়ানা হন শেখ হাসিনা। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এ কে এ মোমেন এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন এ সময় প্রধানমন্ত্রীকে বিদায় জানান।

লন্ডনের স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় হিথ্রো বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে শেখ হাসিনার। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, ছোট বোন শেখ রেহানা, যুক্তরাজ্যে বাংলাদেশের হাই কমিশনার এবং দলের যুক্তরাজ্য শাখার নেতাকর্মীরা বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন। লন্ডনে ক্লারিজেস হোটেলে থাকবেন শেখ হাসিনা। পরদিন শুক্রবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লন্ডন থেকে দেশের পথে যাত্রা করবেন শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী লন্ডনে ২৪ ঘণ্টা যাত্রাবিরতি করবেন বলে জানিয়েছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ ফারুক।

আরও পড়ুন