বুধবার ৪ নভেম্বর ২০২৬

শওকত মাহমুদকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

photo-1440418906রাজধানীর পল্টন থানায় দায়ের করা মামলায় সাংবাদিক শওকত মাহমুদের রিমান্ড ও জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমোদন দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতাউল হক এ আদেশ দেন। আজ শওকত মাহমুদকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন জানান তদন্ত কর্মকর্তা। অন্যদিকে রিমান্ড বাতিল করে জামিনের আবেদন জানান শওকত মাহমুদের আইনজীবী। শুনানি শেষে তিন কার্যদিবসের মধ্যে শওকত মাহমুদকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন আদালত।

নিজস্ব প্রতিবদক,ঢাকা

নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

আরও পড়ুন