টাঙ্গাইল-৪ আসনের উপনির্বাচনে ১৯টি আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। ১ ও ২ অক্টোবর আওয়ামী লীগের দলীয় ফরম সংগ্রহ করেন মনোনয়ন প্রত্যাশীরা। বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে এই ফরম বিক্রি করা হয়।
শুক্রবার সন্ধ্যায় আওয়ামী লীগের দফতর সেল জানায়, টাঙ্গাইল-৪ (কালিহাতী) উপনির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশি ১৯ জন ফরম সংগ্রহ করেছেন। শনিবারের মধ্যে এসব মনোনয়ন ফরম জমা দিতে হবে।
টাঙ্গাইল-৪ শূন্য আসনে ১০ নভেম্বর ভোটের দিন নির্ধারণ করে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আওয়ামী লীগ থেকে বহিষ্কারের পর আবদুল লতিফ সিদ্দিকী সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করায় এ আসনটি শূন্য ঘোষণা করা হয়।


