বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

প্রধানমন্ত্রী ‘চ্যাম্পিয়ন্স অব দ্য আর্থ’ পুরস্কার পাওয়ায় বিএনপি খুশি

ripon_SM_725674758প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতিসংঘের পরিবেশ বিষয়ক সর্বোচ্চ পুরস্কার ‘চ্যাম্পিয়ন্স অব দ্য আর্থ’ পাওয়ায় বিএনপি খুশি হয়েছে বলে জানিয়েছেন দলটির মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন। বলেন, দ্বিতীয়বারের মতো বাংলাদেশ এই পুরস্কার পাওয়ায় আমরা খুশি। আমাদের দেশের নাগরিক সৈয়দ আতিক রহমান আট বছর আগে এই পুরস্কার পেয়েছিলেন। প্রধানমন্ত্রী এই পুরস্কার পাওয়ায় আমরা খুশি।

শুক্রবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে রিপন একথা বলেন।

রিপন বলেন, বাংলাদেশের যাবতীয় অর্জনেই আমরা খুশি হই। প্রধানমন্ত্রীর এই পুরস্কারেও আমরা খুশি। তবে প্রধানমন্ত্রীই প্রথম এই পুরস্কার পাননি। এর আগেও আমাদের দেশের সৈয়দ আতিক রহমান আট বছর আগে এই পুরস্কার পেয়েছিলেন। প্রধানমন্ত্রী পাওয়ায় আলহামদুলিল্লাহ, আমরা খুশি।

সরকারের হজ ব্যবস্থাপনায় নিন্দা জানিয়ে বিএনপির এই মুখপাত্র বলেন, হাজি সাহেবদের দেখভাল করা, খেদমত করা ও খোঁজখবর নেওয়া সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়, ধর্ম মন্ত্রণালয়, হজ মিশন ও সৌদিতে বাংলাদেশ দূতাবাস চরম ব্যর্থ হয়েছে। তাদের ব্যর্থতা ও অবহেলায় হাজি সাহেবরা অবর্ণনীয় দুর্ভোগে শিকার হয়েছেন। বিএনপি এর তীব্র নিন্দা জানাচ্ছে।

আরও পড়ুন