বুধবার ৪ নভেম্বর ২০২৬

বিদ্যা বালনের মধ্যে নিজেকে খুঁজে পান ওয়াহিদা

 

ohidaবিদ্যা বালনের মধ্যে না কি তিনি নিজেকে খুঁজে পান! এ কথা বলছেন খোদ ওয়াহিদা রহমান! খামোখা অবশ্য বিদ্যার প্রশংসায় পঞ্চমুখ হননি বর্ষীয়ান অভিনেত্রী। তাঁর মুখ দিয়ে কথাটা বের করিয়েছেন অনুপম খের। অনুপম খেরের টক শো-য় এসেই এ হেন মন্তব্য করেছেন ওয়াহিদা। অনুপম যখন জানতে চেয়েছেন, এ সময়ের কোন নায়িকাকে নিজের মতো বলে মনে হয়, তখনই কথাটা বেরিয়েছে ওয়াহিদার মুখ দিয়ে।

বিদ্যা সম্পর্কে ঠিক কী বলেছেন ওয়াহিদা? বলেছেন, “এমন একজন অভিনেত্রীই আছেন যাঁকে আর এক জন ওয়াহিদা রহমান বলা যায়। তিনি বিদ্যা বালন!
খুব বেশি কিছু কি বলে ফেলেছেন ওয়াহিদা? অনুপমের শো-এর নামই তো ‘কুছ ভি হো সকতা হ্যায়’! সেখানে এসে এমন মন্তব্য তো খেলাচ্ছলে করতেই পারেন ওয়াহিদা!

কথাটা আন্তরিক কি না, সে ভাল জানেন ওয়াহিদা নিজে! আমরা জানি, ওই শো-এ উপস্থিত অন্য এক নায়িকা কিন্তু এ বিষয়ে কোনও উচ্চবাচ্যই করেননি। তিনি আশা পারেখ। ওয়াহিদা রহমানের সঙ্গে তিনিও হাজির ছিলেন অনুষ্ঠানে। কিন্তু, কথাটা শোনার পর একটা শব্দও বেরোয়নি তাঁর মুখ দিয়ে!-আনন্দবাজার।

নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

আরও পড়ুন