বুধবার ৪ নভেম্বর ২০২৬

যাত্রীদের সঙ্গে সেক্স, বিমানবালার আয় ১০ লাখ!

air hostessপেশায় তিনি বিমানসেবিকা। মাইনেপত্তর খুব খারাপ না। কিন্তু, যাত্রীদের সঙ্গে বিমানের টয়লেটে সেক্স করে গত ২ বছরে ওই বিমান সেবিকার উপরি আয় ১০ লাখ মার্কিন ডলার ! বিষয়টি সামনে আসার পরই সৌদি আরবের বিমানসংস্থা অভিযুক্ত বিমানসেবিকাকে বরখাস্ত করেছে।

গাল্ফ এয়ারে কাজ করতেন থাইল্যান্ডের ওই মহিলা। অভিযোগ, ভ্রমণের সময়ই তিনি যাত্রীদের যৌনখিদে মেটাতেন বিমানের টয়লেটে। তবে, বিনামূল্যে নয়। এর জন্য যাত্রী পিছু ২ হাজার ডলার করে নিতেন তিনি। আর তাতেই গত দু’বছরে অঙ্কটা ফুলেফেঁপে দাঁড়িয়েছে ১০ লাখ ডলারে।

তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ স্বীকার করেছেন ওই বিমানসেবিকা। গত ২ বছরে তিনি প্রায় ৫০০ যাত্রীকে তৃপ্ত করেছেন বলেও জানা গেছে স্থানীয় একটি সংবাদমাধ্যম সূত্রে।

নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

আরও পড়ুন