বুধবার ৪ নভেম্বর ২০২৬

রাষ্ট্রদূতের ভাইঝি অপহরণ, পরে উদ্ধার

lover--অপহরণের ২৪ ঘণ্টা পর মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার শহিদুল ইসামের ভাতিজিকে উদ্ধার করা হয়েছে।

বেলকুচি থানা পুলিশ শুক্রবার রাতে ময়মনসিংহ জেলা শহরের একটি বাড়ি থেকে তাকে উদ্ধার করে।
সিরাজগঞ্জ বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান জানায়, উপজেলার মুকন্দগাতী গ্রামের মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার শহিদুল ইসলামের ভাতিজি কলেজছাত্রীকে অপহরণ করে দুর্বৃত্তরা।

চালা গ্রামের আমজাদ হোসেনের ছেলে আমিনুল ইসলাম (৪০) তার মেয়েকে অপহরণ করেছে— অভিযোগ এনে গত বৃহস্পতিবার অপহৃতার বাবা একটি মামলা করেন বলে জানান তিনি।

ওসি জানান, শুক্রবার রাত ১০টার দিকে ময়মনসিংহ জেলা শহরের একটি বাড়ি থেকে ওই কলেজছাত্রীকে উদ্ধার করা হয়।

অপহরণকারীকে আটক না করে ছেড়ে দিলেন কেন— এমন প্রশ্নের জবাবে ওসি সংবাদটি প্রকাশ না করার অনুরোধ করে বলেন, ‘এ বিষয়ে এসপি মহোদয় বলতে পারবেন।’

এ ব্যাপারে কথা বলার জন্য পুলিশ সুপারের (এসপি) মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি।

আরও পড়ুন