জাতিসংঘের সাধারণ পরিষদের সম্মেলনে যোগ দিয়ে দেশে ফিরে একদিনের মধ্যেই সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার বেলা সাড়ে ১১ টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সংবাদ সম্মেলন হবে।
বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন।
জাতিসংঘের ৭০তম সাধারণ অধিবেশনে যোগ দিতে গত ২৪ সেপ্টেম্বর নিউ ইয়র্ক পৌঁছান প্রধানমন্ত্রী। লন্ডন হয়ে শনিবার দেশে ফেরেন শেখ হাসিনা।


