লক্ষ্মীপুর সদর উপজেলার কুশাখালী গ্রামে নুরা নামে এক ব্যক্তি গণপিটুনিতে নিহত হয়েছেন। ডাকাতির প্রস্তুতিকালে জনতার হাতে ধরা পড়ে গণপিটুনিতে তার মৃত্যু হয় বলে স্থানীয়রা জানায়।
শুক্রবার গভীর রাতে লক্ষ্মীপুর সদর উপজেলার কুশাখালীতে এ ঘটনা ঘটে। নিহত নুরা ডাকাত লক্ষ্মীপুর সদর উপজেলার গোবিন্দপুর গ্রামের সেরাজ মিয়ার ছেলে।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, গভীর রাতে একদল ডাকাত কুশাখালী এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। বিষয়টি স্থানীয়রা টের পেয়ে ডাকাত দলকে ধাওয়া করে। এসময় অন্য ডাকাতরা পালিয়ে যেতে পারলেও নুরা ডাকাত জনতার হাতে ধরা পড়ে গণপিটুনিতে নিহত হয়। তার বিরুদ্ধে চুরি-ডাকাতিসহ চারটি মামলা রয়েছে।
সংবাদদাতা
নিউজওয়ার্ল্ডবিডি ডটকম


