বুধবার ৪ নভেম্বর ২০২৬

শিশু ধর্ষণের অভিযোগে সৎ চাচা কারাগারে

কারাগারেসিরাজগঞ্জের উল্লাপাড়ায় নয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে তার সৎ চাচা আব্দুল আলীমকে (১৭) কারাগারে পাঠিয়েছেন আদালত। শনিবার দুপুরে তাকে কারাগারে পাঠানো হয়।

তথ্যটি নিশ্চিত করেছেন উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান কওশিক আহম্মেদ। জানান, বুধবার ওই শিশুটিকে তার সৎ চাচা আব্দুল আলীম মাছ ধরার কথা বলে জলাশয়ের পাশে নিয়ে ধর্ষণ করেন। শিশুটি বাড়ি ফিরে পরিবারের লোকজনকে বিষয়টি জানায়। পরে, বিষয়টি সামাজিকভাবে নিষ্পত্তি করার চেষ্টা করা হয়। নিষ্পত্তি না হওয়ায় ধর্ষিতার বাবা শুক্রবার রাতে আব্দুল আলীমের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করেন। রাতেই তাকে আটক করা হয়।

ওসি আরো জানান, শনিবার দুপুরে ধর্ষিত শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত আব্দুল আলীমকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুন